প্রতিষ্ঠা ২০১৭ · চট্টগ্রাম
পরিণীতা
আর্ট স্কুল
চট্টগ্রামজুড়ে শিশু ও বড়দের জন্য মানসম্মত চিত্রাঙ্কন প্রশিক্ষণ। সৃজনশীলতা, শৃঙ্খলা ও দক্ষতার ঠিকানা।
২০১৭
প্রতিষ্ঠার বছর
৮+
কার্যকর শাখা
১০০০+
শিক্ষার্থীর পথচলা
২৫০+
বর্তমান শিক্ষার্থী

আমাদের গল্প
যেখানে শিল্প মেলে আনন্দের সাথে
২০১৭ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত পরিণীতা আর্ট স্কুল একটি সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিষ্ঠান — যেখানে ৪ বছর বয়স থেকে শিশু এবং যেকোনো বয়সের বড়দের জন্য চিত্রাঙ্কন প্রশিক্ষণ দেওয়া হয়।
আজ চট্টগ্রামের ৮টি শাখায় আমরা একবছরের সার্টিফিকেট কোর্স ও বড়দের সৌখিন আর্ট কোর্স পরিচালনা করছি — শৃঙ্খলা, কল্পনাশক্তি ও আনন্দের পরিবেশে।
আমাদের গল্প পড়ুন →আমরা যা শেখাই
কোর্সসমূহ
চিত্রাঙ্কন প্রশিক্ষণ
বেসিক থেকে শুরু করে আমাদের নিদিষ্ট সিলেবাসের মাধ্যমে একবছর মেয়াদী সার্টিফিকেট কোর্স। রেখা, আকৃতি, অনুপাত, শেডিং, রং ও কম্পোজিশন — সব ধাপ ধাপে শেখানো হয়। ৪ বছর থেকে যেকোনো বয়সের শিক্ষার্থী ভর্তি নিতে পারবে।
সৌখিন আর্ট কোর্স (বড়দের)
বড়দের জন্য সৌখিন আর্ট কোর্সে অয়েল পেস্টেল, স্কেচ, ওয়াটার কালার ও এক্রেলিক কালার মিডিয়ায় আর্ট শেখানো হয়। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যোগ দেওয়া যাবে।
আসছে
আসন্ন প্রদর্শনী
আমাদের দর্শন
"শিশুর হাতে শুধু রং-তুলি নয়, তুলে দিতে চাই সৃষ্টির সাহস।"
— Parineeta Art School
আপনার শিল্পযাত্রা শুরু করুন
আমাদের যেকোনো শাখায় আসুন বা যোগাযোগ করুন — ভর্তি, ক্লাসের সময়সূচি ও ফি সম্পর্কে জানতে।
